যাত্রাবাড়িতে গাড়ি পোড়ানো মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে আদালতে আনা হয়েছে।

বুধবার বেলা ১২টা ৫ মিনিটে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার মাশরুখ খালেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, এর আগে বেলা ১১টা ২২ মিনিটে ডিবি কার্যালয় থেকে শওকত মাহমুদকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা হন।

এ প্রসঙ্গে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুনতাছিরুল ইসলাম জানান, চার্জশিট হয়ে যাওয়ায় যাত্রাবাড়ী থানার গাড়ি পোড়ানো মামলায় শওকত মাহমুদকে রিমান্ডে চাওয়ার সুযোগ নেই। তাই রমনা থানায় গত ১০ জানুয়ারি দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় (মামলা নম্বর ৮) তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

এরআগে গতকাল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে আটক করে নিয়ে যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

এআই