রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকায় র্যাবের সঙ্গে অস্ত্রধারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার কিছু পরে এ ঘটনা ঘটে। অস্ত্র ও প্রাইভেটকারসহ গুলিবিদ্ধ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দীন বলেন, দলটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও টাকা ছিনতাই করে। র্যাব গোপন সূত্রে খবর পেয়ে তাদের ওপর নজর রাখছিল। একপর্যায়ে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা গুলি ছোড়ে। ঢাকেশ্বরী মন্দিরের পাশের সড়ক ও বকশিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পাল্টা গুলিতে দু’জন আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দু’জনের পরিচয় এখনো জানা যায়নি।
এমবি





