ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেডের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণার মাধ্যমে ২ কোটি ৫১ লাখ ৬৮ হাজার ৮৬৬ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার কমিশনের সভায় ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ (২)(৩) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের অনুমোদ দেয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, যে কোনো দিন অনুসন্ধানী কর্মকর্তা ও উপ পরিচালক হামিদুল হাসান বাদী হয়ে এ মামলাটি দায়ের করতে পারেন।
আসামিদের তালিকায় রয়েছেন, প্রতারক সিলেটের মো. কবিরুল ইসলাম,ঢাকার বাড্ডার মো. শফিকুল ইসলাম শরীফ, কিশোরগঞ্জের আনোয়ার সাদাত, বরগুনার মো. মিন্টু এবং খুলনার মো. ফিরোজ মোল্লা।
একে,