মতিঝিল থানায় দায়ের নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে আদালত রিজভীকে দুই কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালত এই আদেশ দেয়।
এর আগে রিজভীর বিরুদ্ধে এই দুই মামলায় পৃথক ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
অন্যদিকে, রিজভীর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ তার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালয় এই আদেশ দিলো।
এর আগে ১ জুলাই গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধার অভিযোগে মিরপুর থানায় দায়ের চারটি মামলায় রিজভীকে জামিন দেয় হাইকোর্ট।
৯ জুলাই সেই আদেশই বহাল রাখে আপিল বিভাগ। এতে করে তার মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিল।
এমকে





