বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১০ আগস্ট আদালতে হাজিরা দিবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
ঢাকার বিশেষ জজ-২ এর বিচারক হোসনে আরা বেগমের আদালতে আজ রোববার খালেদা জিয়ার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি হাজির হননি। আদালতে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সময়ের আবেদন করেন। আদালত ১০ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেন।
এ সময় সানাউল্লাহ মিয়া আদালতকে জানান, ১০ আগস্ট বড়পুকুরিয়া কয়লাখনি মামলাসহ আরও একটি মামলায় (নাইকো দুর্নীতি মামলা) আদালতে হাজিরা দিবেন খালেদা জিয়া।
এফএফ





