বহুদিন ধরেই পাসপোর্ট অফিসে সক্রিয় দালাল চক্রের দালালীর পরিণতির কারাদণ্ড। শাস্তি বিভিন্ন মেয়াদের কারাবাস।

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনের দালালী তৎপরতা চালানোর সময় দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যা ব। পরে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড- দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যা ব জানায়, দুপুর ১২ টার দিকে শেরেবাংলা নগর থানার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড- দেওয়া হয়।

যেই ১৭ জনকে কারাগারে পাঠানো হয় তারা হলেন- মো. মাকছুদ হোসেন, মো. কিবরিয়া, মো. ইমন হোসেন, মো. লিটন শেখ, মো. হেমায়েত, মো. আবুল খায়ের, মো. আব্দুল মোমেন, মো. তারেক শেখ, মো. তারেকুল ইসলাম, মো. মামুন হোসেন, মো. সামছুদ্দিন, মো. মহসিন উদ্দিন, মো. মামুনুর রহমান, মো. শামীম হায়দার, মো. নুরুজ্জামান, মো. হানিফ আলী ও মো. ইসমাইল হোসেন।

এমআএস।