রাজধানীর মগবাজার কাজী অফিসে বিবাহের কাবিননামা তুলতে এসে ধর্ষণের শিকার হয়েছেন ২০ বছরের তরুণী।
মঙ্গলবার সকালে মগবাজার মোড়ের একটি কাজী অফিসে এ ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগে নুরুল হুদা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রমনা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার অফিসার ইনচার্জ(ওসি) মশিউর রহমান।
তিনি বলেন, ধর্ষণের ঘটনায় তরুণী বাদী হয়ে একটি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। তরুণীর অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, মগবাজারের কাজী অফিসেই ওই তরুণীর বিয়ে হয়। মঙ্গলবার সকালে কামিননামা ওঠাতে আসলে কাজীর সহকারী নুরুল হুদা অফিসে একা পেয়ে তাকে ধর্ষণ করে।
তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জেইউ/এসএইচ





