কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত বজলুর রহমান ওরফে গ্যাদা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হালসা বাজারে অভিযান চালিয়ে আমবাড়ীয়া ইউনিয়নের বামননগর গ্রামের খলিলুর রহমানের ছেলে বজলুরকে দুই কেজি গাঁজাসহ আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর ১ টেবিলের ৭ (ক) ধারায় ২ বছরের সশ্রম কারাণ্ডের আদেশ দেয়।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





