সাংবাদিক শাহ আলম সাগর হত্যা মামলায় ট্রাস্ট কলেজ অধ্যক্ষসহ ৪ জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মো. অলী মাহমুদ আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমদ, মিস্ত্রি নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম ও আনিসুর রহমান।
এর আগে গত রোববার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে মারা যান সাংবাদিক শাহ আলম সাগর।
এ ঘটনায় ওইদিনই থানার উপ-পরিদর্শক বাদী হয়ে ৪জনকে আসামি করে একটি হত্যা মামলা (মামলা নাম্বার-৬/৩/১৪) দায়ের করেন।
[b]ঢাকা, জিই ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
ট্রাস্ট কলেজের অধ্যক্ষসহ ৪ জনের রিমান্ড মঞ্জুর
সাংবাদিক শাহ আলম সাগর হত্যা মামলায় ট্রাস্ট কলেজ অধ্যক্ষসহ ৪ জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালত এ আদেশ দেন।





