রাজধানীতে ৭টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩১ রাউন্ড গুলি এবং একটি বিদেশি চাকুসহ ৭ জনকে আটক করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদুর রহমান।

জেইউ/ এআর