মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নান ও তার সহযোগী মো. হাফিজ উদ্দিন ও মো. আজাহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
রোববার সকালে ট্রাইবুন্যাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম এনায়েতুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালত তাদের আগামী ৩০ মার্চের মধ্যে হাজির করতে বলেছেন।
রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন সাংবাদিকদের জানান, এই তিনজনের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও লুটের অভিযোগ রয়েছে।
এএইচ





