ভুয়া এফডিআরে রাষ্ট্রায়াত্ব জনতা ব্যাংক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের নিয়মিত সভায় ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ভুয়া এফডিআরে জনতা ব্যাংক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।
দুদক সূত্র জানায়,ভুয়া ভোটার আইডি কার্ড ও নাম-ঠিকানা ব্যবহার করে হিসাব নম্বর খোলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারকচক্র।
ইতোমধ্যে জনৈক আলী আক্কাস ‘তাজুল ইসলাম’নাম ধারণ করে জনতা ব্যাংক লোকাল শাখায় ‘বিশাল এন্টারপ্রাইজ’নামে একটি অ্যাকাউন্ট (নং-৩৩০৬৯৮৮৪) খোলে। ঠিকানা উল্লেখ করা হয়,৯৫,সেনাকল্যাণ ভবন, মতিঝিল, ঢাকা। অথচ এ ঠিকানায় উক্ত নামে কোনো প্রতিষ্ঠান নেই।
একই প্রক্রিয়ায় গত ১৪ জুলাই জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে ‘এনাম এন্টারপ্রাইজ’নামে একটি প্রতিষ্ঠান ৭ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ইস্যু করে। পরে তা ফার্মার্স ব্যাংকে নগদায়ন করানো হয়। আলফা ট্রেডিং,প্রাইসক্লাব,সিলভার ট্রেড,প্রভাতী এন্টারপ্রাইজ,বিশাল এন্টারপ্রাইজ,চাঁদনি ট্রেডার্স নামে আরও কিছু পতিষ্ঠান লোকাল এলসি ও ব্যাংক গ্যারান্টির জন্য অপেক্ষমাণ রয়েছে।
একশ্রেণীর অর্থ লোভী ব্যাংক কর্মকর্তার সহায়তায় দীর্ঘ দিন ধরে প্রতারণার শিকার ব্যক্তিরা বিভিন্ন সময় পুলিশকে অবহিত করেও (মতিঝিল থানা জিডি নং- ২৮৪ তারিখঃ গত ৪ সেপ্টম্বর ) প্রতীকার পাননি। পরে কর্মকর্তাদের নাম-পরিচয় উল্লেখ করে দুদকে অভিযোগ দায়ের করেন।
ঢাকা,একে,৭ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম,এসআর





