ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে পৃথক আটটি মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আবেদনের প্রেক্ষিতে রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ প্রতি মামলায় ছয় মাস করে জামিন মঞ্জুর করেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মাসুদ রানা।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।
পল্টন থানার একটি, শাহজাহানপুর থানার একটি, শাহবাগ থানার চারটি, সুত্রাপুর থানার একটি এবং গুলশান থানার একটি মামলায় এ জামিন পেলেন হাবিব।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
অপরাধ
হাবিবকে ৮ মামলায় ৬ মাসের জামিন
ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে পৃথক আটটি মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আবেদনের প্রেক্ষিতে রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ প্রতি মামলায় ছয় মাস করে জামিন মঞ্জুর





