রমনা থানায় করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে রিমান্ডে নেওয়ার আদেশকে বেআইনি ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ৭ জানুয়ারি আটক করা হয় খন্দকার মাহবুবকে। পুলিশের কর্তব্যকাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উসকানি দেওয়ার অভিযোগে ৫ জানুয়ারি রমনা থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
৮ জানুয়ারি খন্দকার মাহবুব হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম। এটা বাতিল চেয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারির পাশাপাশি এতে সাত দিনের স্থগিতাদেশ দেন।
১৬ জানুয়ারি আদালত স্থগিতাদেশের মেয়াদ দুই মাসের জন্য বাড়িয়ে ওই সময়ের মধ্যে অন্য কোর্টে রুল শুনানি করতে বলেন।
আজ খন্দকার মাহবুব হোসেনের আইনজীবী মাসুদ রানা ‘প্রথম আলো’কে বলেন, আদালত রিমান্ড আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন। ফলে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো সুযোগ নেই।
খন্দকার মাহবুবকে রিমান্ডে নেয়ার আদেশ অবৈধ: হাইকোর্ট
রমনা থানায় করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে রিমান্ডে নেওয়ার আদেশকে বেআইনি ঘোষণা
দেনমোহর না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট
স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হলে, পারিবারিক আদালত তার বিবেচনাধিকার প্রয়োগ করে স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানীতে হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ভুয়া পরোয়ানায় হয়রানি রোধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেফতার বা হয়রানি ঠেকাতে পরোয়ানা কার্যকর করার আগে পুলিশের কেন্দ্রীয় ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে তা যাচাই করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















