বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে ভাঙচুর ও বিস্ফোরক মামলার জামিন আবেদন শুনানি আগামী ২ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ জহুরল হকের আদালতে অনুষ্ঠিত হবে।
তার আইনজীবী এডভোকেট মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন ।
এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে তাকে উপস্থিত করে এ মামলায় রিমান্ড ও জামিন চাওয়া হলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ২ মার্চ যানবাহন ভাঙচুর, পুলিশকে হত্যার চেষ্টা ও বোমা বিস্ফোরণের অভিযোগে ৩ মার্চ রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]