সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও টেলিভিশনের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী খুনের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত ভার মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
শনিবার বিকালে এ মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশন মাসুদুর রহমান।
রাজধানীর ১৭৪, পূর্ব রাজাবাজারের বাসার দোতালায় গত বুধবার রাতে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহত ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় ফারুকীকে হত্যা করে বাসা থেকে ৬ লাখ ৩ হাজার টাকা লুট হওয়ার অভিযোগ আনা হয়।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





