নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের অভিযোগে ইব্রাহীম খলিল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়।ইব্রাহীম খলিল ওই এলাকার আব্দুল ছালামের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ওই ছাত্রী দীর্ঘদিন ধরে ইব্রাহীম খলিলের কাছে প্রাইভেট পড়তো। এ সুযোগে ইব্রাহীম খলিল মার্চের প্রথম সপ্তাহে ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে।
এরপর ধারণকরা ভিডিও চিত্র ফেইসবুকের মাধ্যমে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে টানা ১৫দিন ধর্ষণ করে। পরিবারের লোকজন টের পেয়ে থানায় এসে অভিযোগ জানালে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুপুরে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





