হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ টাকা সমমূল্যের আধাকেজি স্বর্ণসহ সুরুজ তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটকৃত যাত্রী মালয়েশিয়া থেকে এমএইচ ১০২ ফ্লাইটে ঢাকা আসেন। ইমিগ্রেশনে গ্রীন চ্যানেল পার হওয়ার পর তাকে সন্দেহ করেন শুল্ক গোয়ান্দারা। পরে তাকে তল্লাশী করে জুতার ভেতর থেকে টেপ দিয়ে পেচানো ৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বিষয়টি নিশ্চত করেছেন শুল্ক বিভাগের সহকারী কমিশন রুহুল আমীন।
ঢাকা,জেইউ, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





