আদালতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া গুলশানের বাড়ি থেকে বের হয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি মহাখালি মোড় পার করেছেন বেলা ১২ টায়।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস টাইম নিউজকে জানান আদালতেরে উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওয়ানা হয়েছেন। মামলার হাজিরা দিতে আদালতে যাচ্ছেন তিনি।
এদিকে, আদালত প্রঙ্গনে ব্যাপক শোডাউন করেছে বিএনপির নেতা-কর্মীরা। পুলিশ নিরাপত্তার বলয় গড়ে তুলেছে।
আজ খালেদার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে।
[b]ঢাকা, এমএইচ, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
অপরাধ
আদালতের উদ্দেশ্যে খালেদার যাত্রা: ব্যাপক শোডাউন
আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া গুলশানের বাড়ি থেকে বের হয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি মহাখালি মোড় পার করেছেন বেলা ১২ টায়।





