চট্টগ্রামের কোতোয়ালী থানার রাইফেল ক্লাবের সামনে থেকে ৫ হাজার ৬০০পিচ ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- আবুল হোসেন(২১) ও নাসির উদ্দিন(২১)।
শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
প্রাডো জিপ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় দু'জনকে আটক করা হয়।এসময় গাড়ি তল্লাশি চালিয়ে ৫ হাজার ৬০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবাগুলো চট্টগ্রামে সরবরাহের জন্য কক্সবাজার থেকে নিয়ে এসেছে বলে স্বীকার করেছে বলে জানান কোতোয়ালী থানার উপ পরিদর্শক সঞ্জয় কুমার সিনহা।
তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





