হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৮শ’ গ্রাম পাউডার জাতীয় দ্রব্যসহ গোমেজ (৩৫) নামে পেরুর এক নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এগুলোকে কোকেন বলে সন্দেহ করা হচ্ছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান জানান, দুবাই থেকে কোকেন পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা তৎপর ছিলাম। দুপুর ২টার দিকে দুবাই এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮২ তে করে গোমেজ শাহজালালে নামেন। এ সময় তার ট্রলিব্যাগ তল্লাশি করে এ পাউডার জাতীয় দ্রব্য পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে এগুলো কোকেন। তবে পরীক্ষার পর বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

কেএইচ