রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তা জাহিদুর রহমানকে আটকের পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও আদালতে সোপর্দ করা হয়নি তাকে।
এমন কী পুলিশ তার গ্রেফতারের বিষয়টি স্বীকার করছে না বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এদিকে, জাহিদুর রহমানকে আদালতে না তোলায়পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ী ও সহকর্মী উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন বলেও জানান পরিবারের সদস্যরা।
তার পরিবারের পক্ষ থেকেঅবিলম্বে তার সন্ধান ও নিঃশর্ত মুক্তির জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, জাহিদুর রহমান গতকাল সন্ধ্যায় কোম্পানীর মিটিং শেষে রাজধানীর হোটেল রেডিসন থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু এখন তারা বিষয়টি অস্বীকার করছে বলে পারিবারের অভিযোগ।
কেবি





