রাজধানীতে কবি নজরুল সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র শাহাদাত হোসাইনকে গ্রেফতারের পর ৪ দিন পেরিয়ে গেলেও আদালতে হাজির না করায় উদ্ধেগ প্রকাশ এবং অবিলম্বে তার সন্ধান দাবী করেছেন তার পরিবার।

আজ (বৃহস্পতিবার) শাহাদাৎ হোসাইনের পিতা শাহজাহান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এই উদ্ধেক ও সন্ধান দাবি করেন।  

বিবৃতিতে শাহজাহান বলেন, “গত রোববার (২৮ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ওয়ারী থানাধীন নারিন্দা দক্ষিন মৈশুন্ডি বড় মসজিদে সে এশার নামাজ পড়তে গেলে স্থানীয় আওয়ামিলীগ নেতা ৪১নং ওয়ার্ড কমিশনার সারওয়ার হোসেন আলোর লোকজন তাকে ধরে নিয়ে যায়। পরে আওয়ামী লীগের ক্লাবে আটকে রেখে নির্যাতন করে ও বাসায় লুটপাট করে। এসময় তারা ২টি কম্পিউটার একটি প্রিন্টার’সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

দীর্ঘ সময় আটক রেখে নির্যাতন করার পর ওয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরের দিন রাত ১০টা পর্যন্ত তাকে থানায় আটক রাখা হয়। ২৯ জানুয়ারী রাত সাড়ে ১০টার সময় তাকে ডিবি পুলিশ নিয়ে যায়। ডিবি কার্যালয়ে আমি তার সাথে সাক্ষাত করলে পুলিশ তাকে আর হয়রানি করা হবেনা বলে জানায়। কিন্তু আটকের পর ৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি এবং আদালতেও হাজির করা হয়নি।”

তিনি বলেন, “তাকে গ্রেফতার প্রক্রিয়া, নির্যাতন ও আদালতে হাজির না করা সবই প্রচলিত আইনে বেআইনি। এমনকি উচ্চ আদালতের নির্দেশেরও সুষ্পষ্ট লঙ্ঘন। কিন্তু পরিতাপের বিষয় স্বয়ং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেআইনি কর্মকান্ডের ভুক্তভূগি হচ্ছে আমার নিরপরাধ সন্তান ও আমরা। যেখানে গ্রেফতারের ৩ ঘন্টার মধ্যে গ্রেপ্তাকৃত ব্যক্তির স্বজনদের জানানোর জন্য উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে সেখানে তাকে গ্রেফতারের পর ৪ দিন পেরিয়ে গেলেও আদালতে হাজির না করায় আমারা দারুন ভাবে উদ্বিগ্ন। আমি এখন সন্তানের জীবন নিয়ে শঙ্কিত। কেননা এভাবে গ্রেফতারের পর আদালতে হাজির না করে বহু ছাত্রকে হত্যা ও নির্যাতন করার বহু উদাহরণ রয়েছে।”

শাহজাহান বলেন, “সবার মত আমরাও এদেশের নাগরীক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল আইনি সুবিদা গ্রহণ করার অধিকার আমাদের আছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমার সন্তানের নিরাপত্তা দাবি করছি। আমার সন্তানের সন্ধানের জন্য সাংবাদিক’সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।”

এমবি