ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খান মিল্কি হত্যা মামলায় দেওয়া চার্জশিটের বিরুদ্ধে নিহতের পরিবারের দেওয়া নারাজির আবেদন মঞ্জুর করেছেন আদালত। মিল্কির ভাই মামলার বাদী রাশেদুল হক মিল্কি এ নারাজির আবেদন দায়ের করেন।
ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান সোমবার এ সময়ের আবেদন মঞ্জুর করেন। তবে নারাজির বিরুদ্ধে তারিখ নির্ধারণ পরে জানানো হবে বলে জানিয়েছেন আদালত।
মামলার বাদি মেজর রশিদুল হক খান মিল্কী আদালতে আসতে না পারায় তার আইনজীবী আবদুল মনসুর রিপনের মাধ্যমে মামলায় মুল আসামিরা চার্জশিটে না থাকায় এ চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেন। আদালত তার নারাজির সময়ের আবেদন মঞ্জুর করেন।
র্যা ব-১ এর পুলিশ সুপার কাজীমুর রশিদ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।
এ মামলায় অভিযুক্তরা হলেন- শাওয়াত হোসেন চঞ্চল (পলাতক), শাহীন ইসলাম লোপা, জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম হাবিব, সোহেল মাহমুদ, চুন্নু মিয়া, আরিফুল হক আরিফ (পলাতক), ইব্রাহীম খলিল (পলাতক), রফিকুল ইসলাম চৌধুরী (পলাতক) ও শরীফ উদ্দিন চৌধুরী। এ মামলায় ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।
উল্লেখ্য, ২৯ জুলাই ২০১৪ গুলশান-১ এর শপার্স ওয়ার্ল্ড শপিংমলের সামনে গাড়ি থেকে নামার সময় মিল্কীকে এলাপাতাড়ি গুলি করে মারা হয়। ঘটনার পরদিন তার ভাই মেজর রশিদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দয়ের করেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]