গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মদসহ ২৩ বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দেওয়া ট্রাইব্যুনালের সাজার বিষয়ে বিবৃতি দান করায় তাদের বিরুদ্ধে রুল জারি করা হয়।
বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রুল জারি করেন।
আদালত অবমননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। আগামী ২৩ এপ্রিলের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগের মামলায় ডেভিড বার্গম্যানকে ৫ হাজার টাকা জরিমানা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অনাদায়ে তাকে ৭ দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ইংরেজি দৈনিক দ্য নিউএজের বিশেষ প্রতিনিধি। তিনি সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের জামাতা।
এএইচ





