নিউ ইস্কাটনে ডাবল খুনের নায়ক সাংসদ পুত্র বখতিয়ার আলম রনিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নগর ডিবি পুলিশের পরিদর্শক দীপক কুমার দাশ।

আগামী ১৩ আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

বখতিয়ারের মা পিনু খান সংরক্ষিত আসনের সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে রনি তার মা সংসদ সদস্য পিনু খানের জিপ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে দৈনিক জনকণ্ঠের অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম নিহত হন।নিহত হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১৫ এপ্রিল রাতে অজ্ঞাত আসামিদের নামে রমনা থানায় একটি মামলা করেন।

এআই/ইআর