জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নিম্ন আদালতে চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা ৩টি লিভ টু আপিলের শুনানি দ্বিতীয় দিনের মত শেষ হয়েছে। বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ শুনানি শুরু হয়।

খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। দুদকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। সোমবার মুলতবির পর আজ মঙ্গলবার পুনরায় শুনানি শুরু হয়।

এআর