নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আগামী ১৮ মে পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানি শেষে এ স্থগিতাদেশ দেন। রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে পাঠিয়ে ওইদিন শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম।

ভ্রাম্যমাণ আদালত আইনের ধারা ও উপধারাসহ ১১টি বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তা বাতিল ঘোষণার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ বলে গত বৃহস্পতিবার রায় দেয় হাইকোর্ট।

এমবি