ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ করে বাড়ানো হয়েছে।
লালবাগ জোনের পুলিশের উপকমিশনার মফিজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল কারাগারের চারপাশ পরিদর্শন শেষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন।
এরআগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিনিয়র জেল সুপার ফরমান আলী কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছিলেন, তিনি আজ আর আসবেন না। কিন্তু হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্য একটি গাড়িতে করে তিনি কারাগারে এসে হাজির হন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ-পরিচালক (ডিসি) মফিজ উদ্দিন জানান, ফাঁসি কার্যকরের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। তবে কারাগারের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার সকাল দশটার কিছুক্ষণ আগে কামারুজ্জামানের প্রাণভিক্ষার বিষয় জানতে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন ম্যাজিস্ট্রেট তানভীর মোহাম্মদ আজিম ও মাহবুব জামিল।
দেড়ঘণ্টারও বেশি সময় অবস্থান করে বেলা সাড়ে এগারোটার পর কারাগার থেকে তারা বেরিয়ে আসেন। তবে সিদ্ধান্তের বিষয়ে কোনো কথা বলেননি তারা।
জেআই





