ইতালিয় নাগরীক তাবেলা সিজার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যাবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো ভাগ্নে রাসেল, চাতকি রাসেল, শ্যুটার রুবেল ও শরিফ।

সোমবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি ছুড়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।
সিজার নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থা আইসিসিও কো-অপারেশন প্রুফসের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক খুদেবার্তায় বলা হয় এবিষয়ে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারীত জানানো হবে।


এআই