হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭টি স্বর্ণের বারসহ শফিকুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমান বন্দর শুল্ক বিভাগ।
সোমবার বিকালে বিমান বন্দরে এ আটকের ঘটনা ঘটে।
আটককৃত শফিকুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলায়। তার পাসপোর্ট আইডি ৪০০৩৩৭। তিনি কুয়লালামপুর থেকে 'এমএইচ ওয়ান ০২' নামে একটি এয়ারলাইনে ঢাকা অবতরণ করেন।
উদ্ধারকৃত সোনার পরিমান ৭০০ গ্রাম যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের এসি উম্মে নাহিদা আক্তার। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য এর আগে সকালে ২ কেজি ৮ শ' গ্রাম স্বর্ণ সহ এক ব্যক্তিকে আটক করা হয়।
ঢাকা, জেইউ, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





