সময় টেলিভিশনে ৩০ আগস্ট (মঙ্গলবার) রাতে সম্প্রচারিত টক শোতে আলোচকরা মীর কাসেমের ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে যে কথা বলেছেন তার মধ্যে আদালত অবমাননাকর কিছু আছে কি না তা খতিয়ে দেখতে ওই অনুষ্ঠানের অডিও, ভিডিওর সিডি দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর দাখিল করতে বলা হয়েছে।

বুধবার সকালে টক শোর বিষয়টি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের নজরে আনলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, গতকাল মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।

এমএনজে