নড়াইলে ইভটিজিং এর দায়ে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ আব্দুল সাদী এ সাজা প্রদান করেন।

তিনি জানান, সদর উপজেলার বীড়গ্রামের পাগল বিশ্বাসের ছেলে নীতিশ বিশ্বাস (২০) একই গ্রামের এক নারীকে প্রায়ই উত্ত্যক্ত করত। ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

উল্লেখ্য, ওই নারী একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ। সে জাতীয় মহিলা কাবাডি দলের সদস্য এবং বাংলাদেশ গেমস এ কুস্তিতে পুরস্কার লাভ করে।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ