মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত আমীর মাওলান মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দ্বিতীয় ধাপে যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছেন রাষ্ট্রপক্ষ।
সোমবার চেয়ারম্যান বিচারক এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালে তৃতীয় দিনের যুক্তি উপস্থাপ করেন রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষে আজ যুক্তি দেন কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন, অ্যাডভোকেট সাজেদুল হক সুমন, ব্যারিস্টার তুরিন আফরোজ। আজ তিনি নিজামীর বিরুদ্ধে ৮, ৯, ১০, ১৫ ও ১৬ নম্বর অভিযোগে যুক্তি দেন।
আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবী করেন ট্রাইব্যুনাল।
গত ২৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল ১০ মার্চ নতুন ভাবে নিজামীর মামলায় যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন।
প্রায় সাড়ে তিন মাস নিজামীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান থাকার পর নতুন ভাবে যুক্তি উপস্থাপন করছেন রাষ্ট্রপক্ষ।
প্রথম ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ায় নিজামীর মামলায় নতুন করে যুক্তি উপস্থাপন হচ্ছে। এর আগে জামায়াত নেতা সাঈদীর মামলায় প্রথমবারের মতো দ্বিতীয় ধাপে যুক্তি উপস্থাপন করা হয়েছিল।
গত ২০ নভেম্বর নিজামীর মামলাটি যে কোন দিন রায় ঘোষণা করা হবে (সিএভিতে) রেখে দেন ট্রাইব্যুনাল।
গত বছররে ২৬ আগস্ট থেকে ৮ অক্টোবর র্পযন্ত নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৬জন সাক্ষী সাক্ষ্য দেন।
২০১১ সালের ১১ ডিসেম্বর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ।
গত বছরের ৯ জানুয়ারি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মাওলানা মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করে পুলিশ।
২০১০ সালের ২ আগস্ট নিজামীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়।
[b]ঢাকা, জিই ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)[/b]
অপরাধ
নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত আমীর মাওলান মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দ্বিতীয় ধাপে যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছেন রাষ্ট্রপক্ষ।





