আব্দুল কাদের মিয়া নামে এক বাড়ির মালিককে গ্রেফতার করেছে নিউইর্য়ক পুলিশ । গতকাল ঐ বাড়ির ভাড়াটিয়া আজাদের অভিযোগের পেক্ষিতে পুলিশ বাড়ির মালিক আব্দুৃল কাদের মিয়াকে গ্রেফতার করে । অভিযোগে বলা হয়,বাড়ির মালিক আব্দুল কাদের দীর্ঘদিন ধরে তার বাড়ির ভাড়াটিয়াদের সাথে খারাপ আচরন করে আসছিলো।

তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ আছে বলে জানিয়েছে স্থানীয় বাংলা কমিউনিটির লোকজন । আব্দুৃল কাদের মিয়ার বাড়ি বাংলাদেশের সন্দীপে বলে জানা গেছে অপরদিকে ঐ বাড়ির ভাড়াটিয়া আজাদের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায় ।

আব্দুল কাদের মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে । সে বিভিন্ন সময় তার বাড়িতে ভাড়া থাকা ভাড়াটিয়াদের সাথে খারাপ আচরন,গালিগালাজসহ বিভিন্ন ভাবে হেনস্তা করতো বলে জানায় ঐ বাড়িতে ভাড়া থাকা একাধিক ব্যক্তি । চরিত্রগত দিক থেকেও তার লোলুপদৃষ্টিতে পড়েছে অনেক ভাড়াটিয়া।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাংলাদেশী জানান, এর আগে আব্দুল কাদের মিয়া বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল যা বাংলা কমিউনিটির অনেকেই জানেন । আমরা চাই এই দুশ্চরিত্র ব্যক্তির কঠিন শাস্তি হোক ।

পুলিশের কাছে অভিযোগকারী আজাদের সাথে কথা বললে তিনি জানান, আমি তার বাসায় ভাড়া থাকতাম । মানুষ এত খারাপ হতে পারে ঐ জানোয়ারকে না দেখলে বিশ্বাস করা কঠিন । আমি পুলিশের কাছে অভিযোগ দিয়েছি আমি ঐ ভন্ড বাটপারের কঠিন শাস্তি চাই ।

তার অপকর্মে নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ । তারা জানান এক আব্দুর কাদেরের জন্য আমাদের মাথা নিচু হয়ে গেছে । পুলিশ ওকে গ্রেফতার করেছে । আমরা আব্দুল কাদেরের কঠিন শাস্তি চাই যাতে করে ভবিষ্যতে এই ধরনের হীন কর্মকান্ড করার দু:সাহস ও দেখাতে না পারে ।

জেড