চট্টগ্রামে নগরে ‘নেশার টাকা না পেয়ে’ বাবা রঞ্জন বড়ুয়াকে ছুরিকাঘাতে খুন করেছে ছেলে।

পরে ৯৯৯ এ অভিযোগ করা হলে দুই ঘণ্টার পর ছেলে রবিন বড়ুয়া বাবুকে (২৪) আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে নগরের কোতোয়ালী থানার কাজীর দেউরি ২ নম্বর গলিতে ঘটনাটি ঘটে। রঞ্জন চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী মহামনি এলাকার সমীরণ প্রসাদ বড়ুয়ার ছেলে।

সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহসীন বলেন, ‘নেশার টাকা না পেয়ে’ বাবা রঞ্জন বড়–য়াকে ছুরিকাঘাতে খুন করেছে তার ছেলে রবিন বড়–য়া।

পরে ৯৯৯ নম্বরে কল করে খবরটি জানান স্বজনরা। খবর পেয়েই পুলিশ ওই হতভাগা বাবার মরদেহ উদ্ধার করে। উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরি।

ওসি বলেন, পরে অভিযান চালিয়ে দুই ঘণ্টা পর নগরের ব্যাটারি গলি এলাকা থেকে আটক করা হয় পাষণ্ড ছেলেকে।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও ওসি মহসীন।

এএস