চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রীয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি কাজী ইজাহারুল হক আকন্দের সমন্বীত বেঞ্চে একটি শুনানী শেষে এ রুল জারি করেন।
চিল্ড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে আদালতে শুনানী করেন ব্যারিস্টার আব্দুল হালিম।
আবেদনে বিবাদী করা হয়েছে ডিসি মিরপুর জোন, ওসি মিরপুর এবং ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ডিএমসি) অফিসার ইন চার্জকে।
আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আবেদনে আরও বলা হয়েছে যে, তারা ভিকটিমের কোন সাক্ষ্য গ্রহণ করেছে কিনা।
গত ৩/৭/২০১৪ তারিখে মিরপুরের টেকনিক্যাল এলাকায় চলন্ত মাইক্রোবাসে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের ঘটনা ঘটে যা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।
ঢাকা, কেএ, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসআর