রাজধানীর রায়েরবাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবদ্ধি যুবকের নাম বেলাল হোসেন (৩১) বলে জানা যায়।
তিনি ওই এলাকার আজিজ খান রোডের একটি বাড়িতে থাকেন। তার বাবা মৃত আমিন উদ্দিন।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
আহতের ভাই সাজ্জাদ হোসেন জানান, বেলাল তাদের বাসার নিচ তলায় নিজ কক্ষে বসে ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক জানালার পাশ থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ বেলালকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএইচ





