যুদ্ধাপরাধের মামলায় আপিলেও ফাঁসি বহাল থাকার খবর শুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমি ফেলনা নই। আমি দেশের জন্য রাজনীতি করেছি। আজ হয়তো অামার কিছু কথার জন্য কেউ কষ্ট পেয়েছে। তবে আমি রিভিউ করবো।
বুধবার সকাল ১০টায় কাশেমপুর কারাগারের জেলার মো. ফরিদুর রহমান রেজা রায় শুনাতে গেলে সাকা চৌধুরী এসকল কথা বলেন।
এ কারাগারের সুপার সুব্রত কুমার বলেন, সকাল ৯টায় রায় হওয়ার পর জেলার মো. ফরিদুর রহমান রেজা সাড়ে ১০টার দিকে সাকা চৌধুরীর সেলে যান এবং রায়ের কথা জানান। এর আগে সাকা চৌধুরী রেডিওর মাধ্যমে নিজেও রায় শোনেন।
কারাবিধি অনুযায়ী, কারাবন্দি আসামিরা তাদের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক ব্যান্ডের রেডিও সঙ্গে রাখতে পারেন।
তিনি বলেছেন, মৃত্যুদণ্ডের রায় শোনার পরও সাকা ছিলেন হাসি-খুশি। তিনি আইনের সর্বোচ্চ লড়াই লড়বেন। রিভিউ আবেদন করবেন। বলেছেন, তিনি আশাবাদী, রিভিউয়ে ন্যায়বিচার পাবেন।
সাকা চৌধুরী আমাদের বলেছেন, আমি দেশের জন্য, জনগণের জন্য রাজনীতি করেছি। আমিতো ফেলনা লোক নই। আজ হয়তো আমার কিছু কথার কারণে অনেকেই ক্ষুব্ধ। আজ আমাকে হয়রানি করা হচ্ছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বুধবার এই রায় ঘোষণা করে।
২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী ২০১২সালের ২৩ অক্টোবর থেকে গাজীপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি। সকালে জেলখানায় বসেই রেডিওতে নিজের সর্বোচ্চ সাজা বহাল থাকার রায় শোনেন এ যুদ্ধাপরাধী।
এআই





