এবার ঈদের আনন্দ নেই দুর্নীতি দমন কমিশনের (দুদক)রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালারক নজরুল ইসলামের পরিবারে।
যে মুহুর্তে অন্যান্য পরিবারের সদস্যরা ঈদের আনন্দ উপভোগ করার জন্য সাধ্য অনুযায়ী কেনা কাটা নিয়ে ব্যস্ত রয়েছে।আর সে মুহুর্তে ওই পরিবারে (দুদকের)এ অসুস্থ্য কর্মকর্তার চিকিৎসায় পরাস্ত হাবার পর এখন নেমে এসেছে শোকের ছায়া। কিসের আনন্দ,কিসের খুশি তাদের।
জানা যায়, গত শনিবার দিবাগত রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন নজরুল ইসলাম (ইন্না লিল্লাহি-- রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।তিনি এক ছেলে ২ মেয়ে,স্ত্রী,আত্মীয়-স্বজন ও বহু শুভাকাংখী রেখেগেছেন।
তার পৈত্তিক ঠিকানা ফরিদপুরে হলেও তিনি খুলনায় সেটেল হয়েছেন বলে জানা যায়।ফলে তাকে খুলনাতে দাফন করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
এদিকে নজরুল ইসলামের মৃত্যুতে দুদকের চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান, কমিশনার মো.সাহাবুদ্দিন চুপ্পু,কমিশনার ড. মো. নাসির উদ্দিন আহমেদ এবং দুদকের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
একই সঙ্গে মহেুমের বিদহী আত্মার শান্তি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ঢাকা, একে, ২৮ জুলাই ,টাইমনিউজবিডি.কম,এসআর





