নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ হত্যা মামলায় আটককৃত ১৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দেয়া হয়েছে। রোববার বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এ আদেশ দেন।
এই হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে শনিবার অভিযান চালিয়ে হত্যা মামলায় ৬ জনকে গ্রেফতার ও ৯ জনকে আটক দেখানো হয়।
হত্যা মামলায় গ্রেফতারকৃতরা হলেন- তানভীর আহম্মেদ ওরফে তানভীর, ইয়াসিন ওরফে সিপন, আলমগীর হোসেন ওরফে আলমগীর, সোনা মিয়া ওরফে ইমরান, জুয়েল আহাম্মদ শাহীন ও মিজান।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই ঘটনায় আটক ৯ জন হলেন- লিটন ওরফে মেহেদী হাসান, মফিজুল হক মফিজ, মো. সৌরভ, কাইউম, নজরুল ইসলাম, আশরাফুল, মো. কাজল, মো. জামাল হোসেন, আরিফুজ্জামান সরকার ওরফে আরিফ।
তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল তাদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ৪মে (টাইমনিউজবিডি) //জেডআই
অপরাধ
১৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ হত্যা মামলায় আটককৃত ১৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দেয়া হয়েছে। রোববার বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এ আদেশ দেন





