আজ বুধবার ফাঁসি হচ্ছে না মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের।

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি করবেন না- এ বিষয়ে পরামর্শের জন্য বৃহস্পতিবার সকাল ১১টায় তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

কারা কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন কামারুজ্জামানের আইনজীবী শিশির মুহাম্মদ মনির।

জেডআই