রাজধানীর নবাববাগ এলাকায় গত ১লা নভেম্বর ছুরিকাঘাতে নিহত আলী হোসেন হত্যা মামলার দ্বিতীয় আসামী লিটনকে (২১) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র্যাব তিনের সদস্যরা।
রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকে খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব তিনের উপ-পরিচালক মেজর কামরান কবির উদ্দিন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলেও জানায় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন একজন ছিনতাইকারী বলে জানা গেছে।
জেইউ, কেবি





