সরকারের দুই মন্ত্রীর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ। তাদের বক্তব্যে তারা সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছেন,মন্ত্রীরা শপথ নিয়েছেন সংবিধান রক্ষার, এই শপথ ভঙ্গ করলে পরিণতি কী হবে? বলেছেনপ্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রবিবার দুই মন্ত্রীর আদালত অবমানার মামলার শুনানিকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

একই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের উদ্দেশ্যে বলেন, 'আপনার মক্কেল যে জবাব দাখিল করেছেন, সেখানে আদালত অবমানার দোষ স্বীকার করেছেন।যেহেতু আপনি অবমানার দোষ স্বীকার করেছেন, সেহেতু আপনার পরিণতি কী হবে? সেটির ব্যাখ্যা দিন।'

এ পর্যায়ে ব্যারিস্টার রফিকুল হক বলেন, 'আমি দোষ স্বীকার করেছি বলেই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছি।'

এর আগে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট আবদুল বাছেদ মজুমদার তার জবাব দাখিল করেন। আদালত ওই জবাব গ্রহণ করেনি। পরে জবাব দাখিলের সময় চাইলে আদালত ২৭ মার্চ দিন ধার্য করে। একই সঙ্গে দুই মন্ত্রী আদালতে হাজির হতে নির্দেশ দেয়। 

এমবি