রাজধানীর আদাবরে মো. সিরু নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি ইট-বালুর পাইকারি ব্যবসা করেন।
বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটায় এ ছিনতাই হয়।
আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





