চট্টগ্রামের বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় একটি মাজারে ঢুকে রহমত উল্লাহ প্রকাশ নেংটা ফকির (৫২) এবং আবদুল কাদের (২৫) নামে দুই ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) পরিতোষ ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকার নেংটা ফকিরের মাজারে ঢুকে রহমত উল্লাহকে গলা কেটে হত্যা করেন এক যুবক। এ ঘটনা দেখে ফেলায় কাদের নামে আরেকজনকে জবাই করেন তিনি।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই ঘাতককে ধাওয়া করে প্রায় ২ কিলোমিটার নিয়ে যায়। এসময় স্থানীয়দের লক্ষ্য করে বেশকয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ‍এতে তিনজন আহত হয়।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ডিসি পরিতোষ।

এসএইচ