রাজধানীর উত্তর কমলাপুর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সোহেব মিয়া (২৭) নামে একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শনিবার সকাল ১০টায় উত্তর কমলাপুরের দারুচিনি নামের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার এসআই সুমনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাত হাজার নয়’শ ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে মতিঝিল থানায় মামলা দায়ের করে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হতে পারে বলেও তিনি জানান।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





