ডেসার সাবেক উপ বিভাগীয় প্রকৌশলী আতাউর রহমান খানের বিরুদ্ধে ১ কোট ৭৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যে কোনো সময় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হতে পারে।
তিনি আরও জানান, ডেসার সাবেক উপ বিভাগীয় প্রকৌশলী আতাউর রহমান খান বর্তমানে মহাখালীতে সেপটি অ্যান্ড এনভায়রনমেন্ট,ডিপিডিসি লিমিটেডের উপ ব্যবস্থাপক (কারিগরি) দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করে দুদকের উপ সহকারী পরিচালক মেফতাহুল জান্নাত প্রতিবেদন জমা দেন। দুদকের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা শেষে ২০০৪ সালের দুদক আইনের ২৭(১) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে।
[b]ঢাকা,একে,৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
প্রকৌশলী আতাউরের বিরুদ্ধে মামলা হচ্ছে
ডেসার সাবেক উপ বিভাগীয় প্রকৌশলী আতাউর রহমান খানের বিরুদ্ধে ১ কোট ৭৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)





