আগামী ১৩ ফেব্রুয়ারি চলন্ত বাসে পোশাক শ্রমিক ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে।
রোববার যুক্তিতর্ক শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান এই রায়ের তারিখ ঘোষণা করেন।
গত বছরের ২৪ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তরা ব্রিজের মধ্যবর্তী স্থানে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন এক নারী শ্রমিক। ঘটনার পরপরব আটক করা হয় বাস চালক দিপু মিয়া ও বাসের হেল্পার কাশেমকে। ঘটনার ১৪ দিন পর গত বছরের ৮ ফেব্রুয়ারি আদালতে ওই দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
মানিকগঞ্জ জেলার পিপি অ্যাডভোকেট আবদুস সালাম জানান, এমামলায় মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী বাসের চালক দিপু মিয়ার সহযোগিতায় হেলপার কাশেম ওই নারী শ্রমিককে ধর্ষণ করে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি আশা করছেন তিনি।
ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
অপরাধ
১৩ ফেব্রুয়ারি চলন্ত বাসে ধর্ষণ মামলার রায়
আগামী ১৩ ফেব্রুয়ারি চলন্ত বাসে পোশাক শ্রমিক ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে। রোববার যুক্তিতর্ক শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান এই রায়ের তারিখ ঘোষণা করেন।





