৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৩তম সাক্ষী  গোলাম নুর এর জেরা শেষ করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার জন্য আগামীকাল সোমবার দিন ধার্য্য করেন।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়াররম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ঠিক করে এআদেশ দেন।
সাক্ষীকে জেরা করেন আসামীপক্ষের আইনজীবী এসএম শাহজাহান। এ সময় উপস্তিত ছিলেন,আব্দুস সোবহান তরফদার ও মহিনুর রহমান মুন্না। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত।
কায়সারের মামলায় এর আগে আরও ১২জন সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেছেন। আসামীপক্ষের আইনজীবীরা তাদেরকে জেরার কার্যক্রম শেষ করেছেন।
গত ২ ফেব্রুয়ারি কায়সারের বিরুদ্ধে একাত্তরে হত্যা,গণহত্যা,ধর্ষণসহ ১৬ টি অভিযোগে জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালীন সময়ের কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারে বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। এরপর গত ৪ মার্চ তার বিরুদ্ধে সূচনা বক্তব্য প্রদান করেন প্রসিকিউশন। গত ৯ মার্চ থেকে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এর আগে গত বছরের ১৫ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর ২১ মে কায়সারকে রাজধানী অ্যাপলো হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। পরে গত বছরের ৫ আগস্ট কায়সারকে কয়েকটি শর্তে জামিন দেয় ট্রাইব্যুনাল।
[b]ঢাকা, কেএ ১৮মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]